Wednesday, April 3, 2013

যে দিন থাকবনা




যে দিন থাকবনা সেদিন ও মনে রেখ এমনি হাসি খুশি
যে রাতের শেষে ঘুম আর ভাঙ্গবে না
সে রাতেও জেন আমি স্বপ্ন দেখেছি ।

যে মুহূর্তে জীবন পেয়েছি
আমার যমজ ছিল সাথে
অন্ধকার মৃত্যুর ছায়াতে,
আলতে ছায়াতে মিলে গানে আর কবিতায়
বিছানা বালিশে মাখা মাখি

কে জেতে কে হারে
উদগ্রীব কবির মন
আলো নাকি ছায়া -

যারই হক জয়
আমার হবে না ক্ষয়
সেদিনে ও আমার ছায়া এমনি উদগ্রীব
গানে ....

জীবন


জীবন
ভাল যখন রাখো -চায়ের টাবিল থেকে
দূর দর্শন,
সাউথ সিটি থেকে বিগ বাজার
ফোরাম নয়তো আইনক্স,
মনটা শুধু ছট ফট করে
এর মানে কি বেঁচে থাকা !
খাওআ শোয়া দোকান বাজার
আর ভাল ছবি-
ভয়ানক এক ঘেঁয়ে ;
মন ছোটে আর কলম কামড়ায়,
আমরা  অসুখী কবি
যেদিন সুখ কেড়ে নাও
জীবন
যখন তুমি ঘার ধাক্কা দিয়ে
ফেল হাসপাতালের খাটে,
আমাকে বা ভালবাসি যাকে-
অথবা অন্তর মহলে জ্বালাও
আগুন হতাশার-
তখন এই মন তোমায় জরিয়ে ধরতে চায়
আমি আজ দুখী কবি
জীবন
ছেড়ে যেওনা আমায়।।

Tuesday, March 12, 2013

আমার কবিতার বই প্রাকাশ হল বইমেলায়
প্রকাশক "পাঠক"


Wednesday, October 31, 2012

চলে গেলে কবি


লিখেছিলাম ফিরে  এসে  দ্যাখা   করব স্বাতিদি
প্রনাম করব যদি থাক কলকাতায় ;
লিখেছিলাম নীললোহিত চিঠির পাতায় .
 ভেবেছিলাম কবির সঙ্গে মেলাবো কথামালা
কবি কি   হেসেছিলে  মনে মনে
সামান্য মানুষের এত সাহস হয়!
হাঁটু গেড়ে ভিক্ষা করার কথা ,
আমি ভেবেছিলাম তার কাছে আসার  যোগ্য হয়েছি

লেখা নিয়ে কথা বলতে যদি
কবির যোগ্যতায় ;কবির অন্তর না ছুঁতেও পারি,
তবু গনেশের কৃপায় পৌঁছে যাব ঠিক
কবির দরজায় ..

স্বাতিদি কাছে টেনে নিলে
তোমার চিরকালীন নম্রতায় ,
তবু আমি সময় চেয়েছি ;
তিরিশ বছর কি কম নয় !
আরো তিন মাস সময় চেয়েছি 
কবি দর্শন কামনায় ..

চলে গেলে কবি -
তুমি কি মনে মনে হেসেছিলে
একালের একলব্যের মানসিকতায় !
আমার অনাগত জাতক কে ঠেলে ফেলে
চলে গেলে কবি !



Sunday, May 27, 2012

ফিরে আয়



সীমা পারাপার দ্বর্থহীন ভাষায়
জয় করেছ  সীমানা ছাড়িয়ে ,
তবু তুমি হাঁটছ একা ,
যুগ যুগান্তর ।
কি করে পার-
সব কিছু  হারিয়ে পরিপূর্ণ –
শুধু অনুভবে চূর্ণবিচূর্ণ কর তাকে
যে ডাকে তোমায় –ফিরে আয় !
ফিরে আয় ।।

বেল-কুঁড়ি


বেল-কুঁড়ি তার লাজুক মনে যত কথা রাখে লুকিয়ে
একটা একটা সাদা পাতা  তার ভরা থাকে সৌরভে ।
তুমি জান আমি জানি ,
নরম হৃদয় তবুও হয়ত কেউ কেউ গেছে দলে
কুঁড়ি থেকে তাই ঝরে গেছে পেলবতা ,
সেই থেকে তার কাজল মেঘেরা
ঢেকে দিল চাঁদ তারাকে ,
আকাশে এখন শুধুই দহন
ফুলেদের ভাষা হারিয়ে
শ্লেষ দেয় শুধু ছড়িয়ে ।
তুমি জান আমি জানি –
তবুও পারত কেউ কেউ তুলে নিয়ে
কিছু কথা ফিরে দিতে ।
আমি শুধু এক রাত্রি জ্বালাই তার সেই
পাতা ছিঁড়ে
কিছুটা নিংড়ে নিতে ।।




Wednesday, May 23, 2012

তুমি আসবে কি


তখন ঝড়ের শেষে খর কুটো হলুদ পাতারা
বিছানা পেতেছে-

ছড়িয়ে রয়েছে লাল কৃষ্ণচুড়ারা –
ধুলোয় ঢেকেছে চোখ দুটো –
এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত
গাছের মত আমিও দাঁড়িয়ে রাজ পথে ।
তুমি আসবে কি আসবেনা -
হলুদ বসনা আমি তীর্থের কাক ।
সেদিন বয়স ছিল কুড়ি ।।
অনেক দশক পাড় করে –
বর্ষার ঘনঘটা – জলে ভেজা রাতে
জানালার গ্রিল ধরে চোখ পেতে রাখি –
অন্ধকারের পথ পাড় করে দিতে-
তুমি আসবে কি!