Saturday, March 28, 2015

ঝরা পাতাদের পথে


ঝরা পাতাদের পথে  গেছি  যার খোঁজে  ,
জীবনের আনন্দ  সে পেয়েছে কি  খুঁজে!
ভেবেছি  বারংবার  , কোন কথা
 ব্যথা দিয়েছে  আর কার সুরে  গান গেয়েছে
হৃদয় তার  , আকাশে বাতাসে  কেবলি  তো হাহাকার  , জন্ম মৃত্যু কোথাও পাই না খুঁজে, হৃদয়ের চোখ বুঁজে  , কান্নার মতো শুনি গান তার
আমার এ  হৃদয় মাঝে  ,
কোন দিশা পেলে বয়ে গেলে কার পানে
আমি বসে থাকি  পথ  চেয়ে. নির্জনে
যতবার শুনি গান  চিনি তোকে  বলে প্রাণ
সে গান আমায় পাকে পাকে বাঁধে  -
এ প্রাণ আমার নাপাওয়ার  শোকে  কাঁদে



আমি ফিরে যাই

তোর কাছে আমি যতবার যাই
ততবার ফিরে অসি বরফ জমানো বুকে
নীরবতা সুধু ডেকে বলে যায়
ভালোবাসি ওরে বালোবাসি আমি তোকে

তুই এক পাখি  নরম হৃদয়  - উষ্ণ প্রেমের কথা  ,বলে যাই  আমি উত্তুরে  হাওয়া  তুই. বুঝিসনা সে বারতা !

দখিন হাওয়ায়  উড়িয়ে পালক  যে এসেছে কাছে তোর -  তাকে টেনে নিয়ে বুকের মাঝারে  হোক  মহা নিশি  ভোর ;

আমি ফিরে যাই শুন্য হৃদয়ে
তোর অভিযোগ নিয়ে বুকে
কি করে বোঝাই কতখানি চাই
তোর জীবন  ভরুক  সুখে  !





বৃথা ক্রন্দন

কেন যে ব্যথা পাস  শুধু
রোদে পুড়ে জলে ভিজে
আমি ও হয়েছি বড়
গাছ ফুলে ফলে  - দিয়েছি
সবুজ পাতার ছায়া
শস্যের খেতে সোনালী ফসল
আমি থেকেছি  বুক পেতে
ভালোবেসে আমায় ডেকেছে
সোনার বাংলা- শস্য শ্যামলা
কখনো আকাল  অগ্নি দহনে
পুড়েছে আমার সব  -  কখনো বা
ভেসেছে প্লাবনে
তবু আমি বাড়িয়েছি হাত  ভালোবেসে
কাছে আয় ধরা দিতে  আলিঙ্গনে
ব্যথা নেই  কাটাস না কাল
 বৃথা ক্রন্দনে

সময়ের সাথে দিল্লাগী



সময়ের সাথে দিল্লাগী


খালি মুহূর্ত গুলি চলে যায়
না ধরতে পারে দিল
মুশকিল মুশকিল
হিসাব বিহীন
না হাসি না খেলা
হারিয়ে গেল  চির তরে  হায় !

না কিছু ভেবেছি  না লিখেছি
সুধু চেয়ে থাকি
তুই আসবি কি
প্রেম আমার কাছে আয়
জীবন ফাঁকি দিয়ে যায়
মনে পরেনা  যে কবে দেখেছি

ওই নীল আকাশে গোলাপী মেঘের ভেলা
উঁকি মারে ডুবন্ত রবি
হেসে বলে কি লিখেছ কবি !
দিল বলে   হায়
সময় হারিয়ে যায়
ফিরে আর  আসেনা যায় বয়ে যে  বেলা  !

তাই অন্তর্মুখী  মন দিল্লাগী করে সারাক্ষণ
যায় যাক সময়
যার সাথে  এ প্রণয়
সে ঠিক বুঝেছে - নারী
আমি  জীবন দিতে পারি
 বেলা অবেলার খেলা তবু করবনা সমাপন!







ধরিত্রীর মতো সর্বংসহা মা আমার

 আমাকে ও কেউ ভালবেসেছিল
মার স্নেহে টেনে নিয়েছিল কোলে
কোনো এক বৃষ্টি ভেজা রাতে
ফুটপাথে  রাস্তার ধারে সদ্যজাত
শিশুটিকে  ছেড়া  আঁচলের  তলে
ঢেকেছিলে , স্নেহের ওমে মাখো মাখো
আমি চেয়েছি তোমার মুখে  -
কে  তুমি স্নেহময়ী  , ফেলে দেওয়া
ভার  নিজ হাতে তুলে নিলে
ভিখারিনী  জননী  তুমি কার ,
ধরিত্রীর  মতো সর্বংসহা  মা আমার !

জয় গোস্বামীর জন্য




জয় গোস্বামীর জন্য


জানলা দিয়ে তাকিয়ে দেখি রাস্তা বয়ে যায়
কত রকম গাড়ি , কেউ বা রিক্সায়
চলার নাম জীবন  - সময়  দাঁড়ায় না -
জিততে যদি চাস জীবন এগিয়ে চলে যা
আমিও চলি .. পা চলেনা  .. মন
হওয়ায় ওড়ে মেঘের কোলে যথেচ্ছা  ভ্রমন
মেঘের সাথে জয় কে দেখি
কেমন চলে যায়  ...কালির সাথে মন চলে  তার  ... পাতায় পাতায়
জয় কে ? আরে তাও জানোনা - কবি সে গোস্বামী  , আমার সাথে তার তুলনা  হয়না? আমি জানি !
তবু ও ভাবি ..রাস্তা কেন ..চলতে যদি হয়
এমন ভাবে ই  কলম কালির  হোক না পরিচয়
জীবনের দিন শেষের পথে  ..অনেক হলো চলা
জমে জমে পাথর হোলো অনেক না-বলা
সে সব কথা ছন্দে চলে ..তাল মিলিয়ে পা
হোক শুরু আজ  ... মন রে আমার  যা এগিয়ে যা.















Sunday, March 8, 2015

সূর্য ডোবার বেলা

খোলা  বারান্দার কোনে বসে
দেখেছি অন্যমনে
জলহীন মেঘের খেলা
সূর্য ডোবার বেলা
দেখেছি রঙের খেলা ...
সাদা মেঘে গোলাপী সোনায় ,
খোলা জানলায় অধীর আগ্রহে 
দেখেছি  রাত্রি  শেষে
সোনালী আকাশে রক্তিম সূর্য কে
বারে বারে ডাকি
আয় এই ঘরে
অর্চিষ্মান - এখানে রয়েছে শুয়ে
আমার মামনি
তো কে  ডেকে ডেকে 
দিন চলে  যায়
মিথ্যা আশায় ;
তুই এলিনা কেন
এই জানলায় ,
খোলা বারান্দায়  তোকে  ডুবে  যেতে
দেখি রোজ অনন্ত  যাত্রায়  .