Monday, September 15, 2008

আমার আমি


সারাদিন এই গোলামী!
হাঁপিয়ে মরে ,
নিজের ভিতর গুমরে ফেরে
আমার আমি ।
রাত হলে তাই,
যা আছে তার মনের মতন
ভাললাগার স্বপ্ন যত,
তুলির টানে জাগায় তারে।
আমার আমি ।
সঙ্গী-সাথী, কোথায় এখন !
তারা সব নিদ্রামগন
সুখের রাতে ।
তোমাদের পায়না বলে
ভেবনা কো দূঃখী ভীষণ
আমার আমি ।
না পাওয়ার সুখ সে জানে
মনের টানে আসবে ঠিক ই
বন্ধু যত মনের মত
ফিরে ফিরে রোজ দুপুরে ।
দেখবে তারা তুলির এ টান
তখন হাজার কাজের ভিরে
তরঙ্গ সে ছুঁয়ে যাবে
জাগিয়ে যাবে মধুরে সুরে
হৃদয়বীনার একতারা টা
ভাসবে সুখে
আমার আমি ।।

জীবন


জীবন !
তুমি নও দুঃখজাত
তুমি নও বহমান চোরাস্রোত
মাটির গভীরে ।।
তোমাকে খুঁজেছি আমি সূর্য্যের আলোতে
সেই জীবনের ভোরে।
প্রবল প্রেমের শিখা জ্বেলে রেখে প্রাণে
দুরন্ত যৌবনে , লিখেছি তোমার কথা
গেয়েছি যে গান জীবন সায়াহ্নে -
চাঁদের কিরনে আর
প্রাণের ভিতরে ।।
দুঃখ্যের তীব্রতা আর ক্ষতের যন্ত্রনা যত,
বেদনার লাল রক্তে
চুঁয়ে চুঁয়ে পরে ।
সযত্নে মুছি সে রক্ত ;
জানি আছো তাই
রক্ত ধমনী তে ।
মুছে নিয়ে যায় যদি কালো হাত তার,
শত দুঃখ, শত প্রেম পারবেনা ছুঁতে ।
জীবন !
এখন তুমি শুধু যে আমার ।।

আমার বিশ্বাস


একটা দুটো কথা, কিছুটা দীর্ঘশ্বাস
তোমার বুকেও ঝড়
আমার বিশ্বাস ।
তবুও লুকিয়ে রাখা, তবুও থাকা দূরে
ঘাসের বুকে জ্বলে
শিশির রদ্দুরে ।
জানিনা কেন মন, হয়েছে চঞ্চল
তোমার চোখ আজ
করেছে বিহ্বল ।
যদিও যাবে চলে, নেবেনা বুকে টেনে
মন ভরেছে তবু,
জীবন জয়ের গানে ।
এখনও আছ কাছে, আমার নিশ্বাসে
গভীরে আছ ডুবে।
আমার বিশ্বাসে ।
একটা দুটো কথা, সঘন নিশ্বাস
পেয়েছ সাড়া প্রাণে,
আমার বিশ্বাস ।।

Monday, July 7, 2008

রূপকথা




ছোটোবেলায় রূপকথা বড় ভালোবাসতাম,
বলতাম খালি, বল, বল আর বল ।।
কেমন করে সে দুঃখী মেয়েটা
পার হয়ে রাতটাকে-
হঠাত সেদিন রূপসী রানীটা হল !
রাতের আকাশ ঢেকে দিল তার লজ্জা ,
তারারা ডেকেছে- ঝলমলিয়ে জ্বলো ;
কেমন করে সে দুষ্টু রাজা কে ছেড়ে,
একদিন একা পরীর দেশেতে গেল !
আজকে জেনেছি রূপকথা নয় সত্যি
আজ ও ঘরে ঘরে দুঃখী মেয়েরা কাঁদে
রাতের আকাশ ঢাকেনা তাদের লজ্জা;
দুঃষ্টু রাজারা আস্টে-পৃষ্টে বাঁধে ।
দূর থেকে তাকে পরীর দেশটা ডাকে,
হাতছানি দেয়, নিতে চায় তাকে কোলে
ওখানে যাবেনা, ওটা ঠিক নয়, পাপ হয় গেলে,

রাজার লোকেরা বলে...।

Tuesday, June 24, 2008

কাছে-দূরে

যেদিন তুমি অনেক দূরে,
কোথায় যেন হারিয়ে গেলে,
ভেবেছিলাম আছো কোনো তারার দেশে,
উজ্জ্বল এক তারা হয়ে -
মন বলতো, আমি ও আছি তারার আলোয় ঝল-মলিয়ে,
সেই আকাশের একটি কোনায় ।
বেদনার একতারাতে- একটু খুশীর ছোঁয়া লেগে,
দুতারাটা বাজতো যেন গুনগুনিয়ে- মনে মনে ।
যেদিন তুমি এলে ফিরে,
তোমায় ঘিরে স্বপ্ন যত,
হঠাত ভেঙ্গে খান খান,

আর মন আনচান, অবুঝ ব্যাথায়-
সুর ভুলেছে তার দুতারা-
বাজতে চায়না আগের মতন,
জাগতে চায়না স্পর্শে তোমার -
হৃদয় জুরে - অঙ্গে অঙ্গে,

দুঃখ-সুখের দোলায় আছে যে আনন্দ
যায় যে ভেসে স্পর্শে এসে .।।

Wednesday, June 18, 2008

সোনালী




যখন সূর্য্য ডোবার সময় হয়েছিল, সোনালী রদ্দুর বলেছিল-

এখনি যেওনা ছেড়ে, বড় ভালোবাসি-

আমার সকল দিয়ে ঘিরে রাখতে এ আকাশ ।

কিন্তু সে তো কবে ই শেষ হয়ে গেছে,

এখন গোলাপীর আলিঙ্গনে মুগ্ধ আকাশ

ফিরে ও দেখবেনা তোমাকে সোনালী;

হেসে বলেছিল সূর্য্য,

আকাশ তো আসবে ফিরে,

রাত্রির গভীরে- নীলিমাকে দিতে সান্ত্বনা,

তোমার সকাল তুমি রাখ যত্ন করে

ভোরের আকাশ ঘিরে তোমার আঁচল থাক

থাক চীর কাল ,

অমলীন, নীলের থেকেও নীল

ও ই পূর্বাকাশে

সোনালী রোদ্দুর হাসে ।।

Wednesday, June 4, 2008

ছবি কথা বলে

এ অরন্য, ও ই মেঘ, এ ই যে গাছের সারি,
ঐখানে এক পাতায় ঢাকা ছোট্টো কুঁড়ে বাড়ি,
চলনা যাই মেঘলা দিনে
বেড়িয়ে পড়ি পথে,
পোষাক-আসাক, তেমন কোনো
নাইবা নিলে সাথে
শুধু ই কেবল মেঘের চাদর

জড়িয়ে নিয়ে গায়ে,
অনেক দূরে ও ই যে নীল পাহাড় দেখা যায়
তার ছায়াতে নিজের ছায়া মিশিয়ে দেব আজ

চল না যাই বেড়িয়ে পরি - থাক পরে সব কাজ ।।