Tuesday, December 30, 2008

তুমি আছ

অরন্য, পর্ব্বত, সাগর জল পার হয়ে
যেদিন তোমার দেখা পেলাম,
তুমি ছিলে প্রথম দিনের সূর্য্যের আলো থেকে শেষ বিন্দু জলে ।
রাতের আঁধার আর অরন্যের নিঃশব্দ সংকেতে,
ওতপ্রোতো মিশে ছিল
তোমার নিঃশাস ।
ভালোবাসা ফেলে এসেছিলাম মাতৃক্রোড়ে,
সহোদরের কোমল হৃদয়ে ফুটেছিলে শতদল মেলে,
সব ফেলে উর্ধশ্বাসে
খুঁজেছি তোমায় আসে, পাশে, সবখানে
বুঝিনি তো হৃদয়ের এক কোনে বসে আছ
শান্ত, সমাহিত ;
নীরব বিঃশ্বাসে ।

Tuesday, December 2, 2008

আর কত দূর

কতটা দূরে আছ তুমি

কতটা দূরে আশা !

আঁধার যেন জীবন জুড়ে

মরন ছুঁয়ে আসা ।

তোমার নামে অস্ত্র ধরে ।

জীবন চিড়ে রেখে -

হাজার মানুষ খুন করে সে

আল্লা নামে ডাকে ।

দাও কি সাড়া তাদের ডাকে

ছুঁয়েছ তাদের মন ?

তুমি কি তবে মৃত্যুর দুত-

দাও না জীবন !

আমরা যে চাই শান্তি-

চাই জীবন তোমার কাছে-

জীবন শেষের নৌকো তো এই ঘাটেই বাঁধা আছে ।

কেন তবে এই আয়োজন-

আগুন, ধোঁয়া কালো-

শয়তানের হাতে কেন

তোমার আশিস ঢালো ।

কোরান করে অপবিত্র-

খোদাকে বদনাম !

আর কতদিন থাকবে দূরে

এমন মৃয়মান ।


Monday, November 3, 2008

দেখেছ কি তাকে ফিরে যেতে


সে আসছে!

কত আশা , কত বিশ্বাস, কতোনা ভালবাসা

তোমার হৃদয় জুড়ে আছে ।

আগু পিছে নেই কেউ, তবু ঢেউ দেয় দোলা।

আমার হৃদয় জলে ভাসছে ।

কোন চোখে তুমি তাকে দেখ বন্ধু

কোন চোখে রাখ !

কোন উষ্ণ পেলবতা দিয়ে তুমি

তোমার প্রেমের ছবি আঁকো !

পুবের আকাশে তাকে দেখেছ কি কোনোদিন ভোরের সোনালি রং মাখতে !

মেঘের আড়ালে থেকে ডেকেছে কি ভালোবেসে

খেয়ালি সাতটি রং বুনতে !

বিকেলে সে অধোমুখে গোলাপী আঁচলে মুখ ঢেকে ,

দেখেছে কি ফিরে ফিরে,

পেরেছো কি তার কথা শুনতে ?

রাতের আগেই সে কি ঝরে গেছে -

পরে আছে পথে !

দেখেছ কি তাকে ফিরে যেতে !

তোমার হৃদয় তার পেয়েছে কি দেখা ,

বাড়িয়েছ হাত কোনোদিন,

যে হাতের ছোঁয়া লেগে মালা থেকে ফুল গেছে ঝরে ।

শুধু কাঁটা দিয়ে ,

গেঁথেছ কি মালা !

অবাক বিষ্ময়ে ,

বেদনার লাল রক্তে করেছ কি স্নান !

তবুও অম্লান ঐ প্রেমিক হৃদয় করেছে যে জয় ,

জলে স্থলে অন্তরীক্ষে শুধু দেখে আলো ,

যে আলোর পথ বেয়ে

ভেসে আসে প্রেম

তোমার জীবনে ফিরে ফিরে,

নতুন আলোয় দেখ ভাসছে,

সে আসছে ।।

Wednesday, October 15, 2008

হয়ত তার ও কিছু বলার ছিল

এখনি চাইনা যেতে ;
আরও কিছুক্ষণ,
থাকি মনে হয় তোমাদের মাঝে ;
মনে হয় ফাঁক রয়ে গেল ।
হলনাতো বলা সব
যা বলতে চাই ।
কত স্মৃতি, কত রূঢ়ভাষ-
ফেরাতে যে হবে মধুভাষে ।।
এত দীঘ পথ পাড় হয়ে এসে -
মনে হয় কিছুই হলনা দেখা ,
এক সাথে আরো কিছু পথ ,
চলা যেত ।
বলা যেত
আরো কিছু কথা ।।
সময় হয়েছে বুঝি শেষ !
তোমার চোখের কোল
ভিজে আছে জলে ;
কি করে যে যাই চলে
ফেলে রেখে সব ;
তবু এ বাস্তব - আজ,
আলো নিভে যাবে ।
কাল তুমি সঙ্গীহারা
একা অসহায় ।
কি করে যে যাই !
এত কথা বলবার শক্তি নিয়ে গেছে
মৃত্যুর দুত,
তবুও অদ্ভুত কোনো অলৌকিক হাত
দেখো ঠিক নেবে পথ করে,
আমার না-বলা কথা ,
বুক-চাপা আকুলতা,
পৌঁছে যাবে ভোরে
তোমার অন্তরে ।।

Monday, September 15, 2008

আমার আমি


সারাদিন এই গোলামী!
হাঁপিয়ে মরে ,
নিজের ভিতর গুমরে ফেরে
আমার আমি ।
রাত হলে তাই,
যা আছে তার মনের মতন
ভাললাগার স্বপ্ন যত,
তুলির টানে জাগায় তারে।
আমার আমি ।
সঙ্গী-সাথী, কোথায় এখন !
তারা সব নিদ্রামগন
সুখের রাতে ।
তোমাদের পায়না বলে
ভেবনা কো দূঃখী ভীষণ
আমার আমি ।
না পাওয়ার সুখ সে জানে
মনের টানে আসবে ঠিক ই
বন্ধু যত মনের মত
ফিরে ফিরে রোজ দুপুরে ।
দেখবে তারা তুলির এ টান
তখন হাজার কাজের ভিরে
তরঙ্গ সে ছুঁয়ে যাবে
জাগিয়ে যাবে মধুরে সুরে
হৃদয়বীনার একতারা টা
ভাসবে সুখে
আমার আমি ।।

জীবন


জীবন !
তুমি নও দুঃখজাত
তুমি নও বহমান চোরাস্রোত
মাটির গভীরে ।।
তোমাকে খুঁজেছি আমি সূর্য্যের আলোতে
সেই জীবনের ভোরে।
প্রবল প্রেমের শিখা জ্বেলে রেখে প্রাণে
দুরন্ত যৌবনে , লিখেছি তোমার কথা
গেয়েছি যে গান জীবন সায়াহ্নে -
চাঁদের কিরনে আর
প্রাণের ভিতরে ।।
দুঃখ্যের তীব্রতা আর ক্ষতের যন্ত্রনা যত,
বেদনার লাল রক্তে
চুঁয়ে চুঁয়ে পরে ।
সযত্নে মুছি সে রক্ত ;
জানি আছো তাই
রক্ত ধমনী তে ।
মুছে নিয়ে যায় যদি কালো হাত তার,
শত দুঃখ, শত প্রেম পারবেনা ছুঁতে ।
জীবন !
এখন তুমি শুধু যে আমার ।।

আমার বিশ্বাস


একটা দুটো কথা, কিছুটা দীর্ঘশ্বাস
তোমার বুকেও ঝড়
আমার বিশ্বাস ।
তবুও লুকিয়ে রাখা, তবুও থাকা দূরে
ঘাসের বুকে জ্বলে
শিশির রদ্দুরে ।
জানিনা কেন মন, হয়েছে চঞ্চল
তোমার চোখ আজ
করেছে বিহ্বল ।
যদিও যাবে চলে, নেবেনা বুকে টেনে
মন ভরেছে তবু,
জীবন জয়ের গানে ।
এখনও আছ কাছে, আমার নিশ্বাসে
গভীরে আছ ডুবে।
আমার বিশ্বাসে ।
একটা দুটো কথা, সঘন নিশ্বাস
পেয়েছ সাড়া প্রাণে,
আমার বিশ্বাস ।।