Wednesday, March 26, 2014

সমুদ্র পারে


সমুদ্র পারে

রাতের হাজার তারা জ্বলা অন্ধকারে

যেদিন বসেছিলে কবি

শিথিল ভঙ্গিমায়

অন্তরের অন্তস্থলে যার

করেছিলে ধ্যান

তোমার কালো চোখের তারায়

তারায়

আজো

আছে কি লেখা স্বমহিমায়!

দুরন্ত ধাবমান শুভ্র ফেনা রাশি রাশি

ঢেউএর মাথায়

প্রচন্ড আবেগে আছড়ে পড়েছিল

তোমার পায়ের কাছে

অদম্য উচ্ছ্বাসে

তোমার উষ্ণ কোমল বুকে সঘন

নিশ্বাসে আকাশ বাতাস চিরে

অনন্তের সীমায় সীমায়

যার নাম উঠেছিল বেজে

ঝড়ের মতন

আজো সে ই নাম বাজে তো তেমনি আবেগে !

রাতের সমুদ্র তট আজো ডেকে যায়

নামহীন উদ্দামতায়

এক হয়ে যেতে

বারে বার বারে বার বারে বার



যেন তুমি , সে উদ্দাম প্রেম

সে আকর্ষণ সে ভালবাসায়-

আজো ভেসে যায় কবি

রাতের সমুদ্র তটে

গম্ভীর স্বরে সাগর ডাকে 

আয় আয় আয়

সহস্র বাহু মেলে আছি আজো

তোর অপেক্ষায় !


















Thursday, February 6, 2014

কবির জন্য


যখনি তোমার লেখে পড়ি,
মনে হয় কবে যেন দেখা হয়ে ছিল
বহুদূরে
অনন্ত সাগরে । তখন ঢেউ এর সাথে সাথে,
নেচেছিল প্রাণ আর গাংচিল উড়ে ছিল
আকাশের দিকে, দুটি চোখ মিলেছিল ক্ষণিকে
আকাশে-সাগরে ।
তার পরে কত যুগ কেটে গেছে
তবু আমি বসে আছি-
আসবে কি ফিরে,
প্রাণের গভীরে
সেই ভালোবাসা ।
আশা নিরাশার দোলে
দিন কেটে যায়;
মন করে হায় হায় সে কি এসেছিল !
না হলে এমন করে নাড়া দিয়ে গেল কে যে
প্রাণের পাতায়  ।।


Tuesday, February 4, 2014

গরম ভাতে ঘি

মা কোথায় তুমি ! বড্ড খিদে 
গরম ভাতে ঘি আর একটা কাঁচা লঙ্কা

একটু সবুর করো মনি
একটা আলু মেখে দি .

আমার মা গরম ভাতে ঘি এখনো 
আছেন আমার মেয়ের দিম্মা ;
তবু যেন অনেক দূরের কেউ
অনেক অচেনা !
মা তোমার হাতে মাখা গরম ভাতে ঘি
খেতে আর মন চায়না 
.....

বুকে চাপা কষ্ট নিয়ে দিন কেটে যায় ,
মনের চোখের সামনে কত কিছু ঝাপসা হয়ে আসে 
ছেলে মেয়ে জীবনের আসল জমানো ধন 
দরকারে কাছে এসে পিছন এ দাঁড়ায় 

তাদের কর্ত্যব্য জ্ঞানে জল মিশে নেই ;
মন বড় একা হয়ে গেছে
জীবনের শেষে এসে পিছনে 
তাকালে মনে পরে 
কত কিছু নেই !

Friday, January 17, 2014

পথ বেয়ে চলে যায়


ঝরা পাতা ধূলি ঝড় সাথে করে নিয়ে যায় ,
বুক খালি করে পথ শুয়ে থাকে;
কেউ আসেনি, কেউ আসবেনা ,
যাকে ডেকে ডেকে মেঘ বৃষ্টি হয়ে গেল ।
তবু  ও প্রথম বৃষ্টিতে স্নান করে হেসে ওঠে গাছ –
পথ তুমি ভুলে জাও নি তো !
আজ তার আসার কথা ছিল ।
না গাছ কিছুই ভুলিনি আমি
কিছু ভুলবনা-
দেখ চেয়ে
সূর্য ডোবার সাথে সাথে-
ধীর পায়ে  এ পথ বেয়ে চলে যায়
নতুন তারারা ছায়া পথে ।
পথের শেষ মিলেছে যে আকাশের গায় ;
কেউ আসেনি কেউ আসবেনা
তারা বলে যায় ।।

Friday, January 3, 2014

কেউ আসবেনা

কেউ আসবেনা

শাশুড়ি মা কে দেখে রিমার পিত্তি জ্বলে যায় ।
তিনকাল গেছে  ,
তবু দেখো সাজের কি বাহার ;
লেখা লিখি বাই;
কি হবে, হ্যাঁ কি হবে !
কেউ তো আসেনি আজো লেখা চেয়ে নিতে ;
স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে।
স্বপ্ন দ্যাখার বয়স যে আর নেই ,
কে বোঝাবে !
শুধু খাতার পাতা্য জাল বোনা ,


কারো আসার প্রতীক্ষায়

দিন গোনা-
বিফল -
হয়না রিমিমা ।।
আমি বুঝি খুব বুঝি ,
তোমার জীবনের অনেকটা পথ বাকী ;
হয়তও বা নেই- কে বলতে পারে !
জীবন তার নিজের ছন্দে চলে ।
কেউ আসেনি কেউ আসবেনা জানি-
তবু ফুরিয়ে যাবার আগে আমি দীপ নিভাবনা ।।




Friday, December 13, 2013

তাকে ভালবাসা দাও

 

 

আমি উনিশ-কুড়ি, তিরিশ-চল্লিশ আবার ষাটে ও আছি

সুখে-দুখে, অভিমানে অপমানে,

দণ্ডে দণ্ডে পলে পলে

জীবন দেখেছি।;

 

চাওয়া-পাওয়া কখনো মিলেছে হয়তো

কখনো নয়  ;

মৃত্যুর মাঝেও আমি দেখেছি জীবনের জয়।

হেরে গিয়ে জীবনের কাছে- হাত ছেরে পথে

পড়ে গেছে যারা -

নিষ্ঠুর আমি মুখ ফিরিয়ে নিয়েছি,

চোরা বালি ঘিরেছে তাদের

আমি জীবন বেছেছি ।।

 
 সব দেখে এখন জীবন চেটে খাই

পথ চলতে যত টুকু নিতে পারি

তত টুকু চাই ।।

 
জীবন আছে পথ জুড়ে  ,

শেষে অনন্ত অজানা অচেনা অবস্থান-

 
আছে কিনা তা ও নেই কে বলতে পারে;

যত টুকু নিতে পার তত টুকু নাও

পথের শেষে কিছু নেই ।


ছড়িয়ে রয়েছে পথে জীবন তোমার

তাকে ভালবাসা দাও।।

 

 

 

দাদা

আলা ভোলা দাদা ছিল এক মাথা চুল,

লোকে ভাবত ভারি পাজী তারা বুঝত ভুল।

একা একা ঘরে বসে কি  ভাবত সারাক্ষণ,

বলতো লোকে -চেয়ে দ্যাখ ঐ এক বিকৃত মন;

দাদা আমার ছোটো থেকে ছিলনা এমন ,

ভালবেসে বুকে নিয়ে রেখেছিল  বোন।

বোঝেনি কেউ তাকে একাকীত্ব

অসুখ হয়ে খায় কুরে কুরে,

বোনেরা বড় হয়ে তাকাল-না ফিরে ।

ততো দিনে দুঃখ ফুল ছড়াল গভীরে ।। 

জানলনা বোনেরা কেউ-

দুরারোগ্য অচ্ছুত ব্যাধিতে  ,

মাংসল দেহ তার খাচ্ছে কুরে কুরে ।

বড় গন্ধ পুতিময়-রেখনা রেখনা ঘরে-

কি করে কি করে কেউ এতো কামিনা

হতে পারে ;

হায়-

মনে মনে দাদা  ডাকে ‘বোন’ আয় কাছে

লোকে দেখে রাস্তয় মড়া পরে আছে।।