Wednesday, October 15, 2014

তোমায় কেবল হারিয়ে পাওয়া যায়

তোমার হাসি চোখের কোনে থাকে
সম্মোহিনী শক্তি অনুভবে
যে বোঝে সে জরায় পাকে পাকে ,
অনুকম্পা ঝুলিয়ে ঠোঁটের কোনায়
অনায়াসে এড়িয়ে চলে যাও
আকুল স্বরে ডেকে বলে সে
যা নিলে তা ফিরিয়ে দিয়ে যাও ;
মুর্খ সে যে জানেনা যা দিল -...
সে তোমারি চোখের কোনায় ছিল
চোখের থেকে বুকের ভিতর
এনে ভেবেছিল
তোমায় বাঁধা যায়
দিন ঢোলে আজ রাত এসেছে নেমে
বুঝেছে সে তোমায় কেবল
হারিয়ে পাওয়া যায়

তোমার অভাব

তুমি চলে গেছ দিয়ে গেছ
তোমার অভাব
ভাবে অনুভবে
সীমা পারাপারে , আকাশে বাতাসে
খুঁজে ফেরে মন ,
ছায়াঘন অরন্যে , পর্ব্বত চূড়ায়
কোন অদ্দৃশ্য কোনায়
প্রকৃতির অন্তরে রয়েছ গোপন...
অধরা অচেনা এক
মুহুর্তের প্রেম -অপ্রেম
মিলে মিশে একাকার
ভিতর বাহির
কোথায় আছ যে তুমি
কোথায় যে নেই,
চলে গিয়ে পূর্ণ করেছ
আমায় - দিয়ে গেছ
অপূর্ণ অনুভূতি
এই জীবনের প্রতি

মাতাল মাধুরিমা

আমাকে চলতে দাও আমার মতন করে
ছন্নছাড়া বাধনহারা পাহাড়ি ঝরনা
যেমন পাথর বেয়ে যায়
সাগর পারে সূর্য ডোবে
রক্তে রাঙ্গা আকাশের গায়ে
উড়তে দাও গাংচিল হয়ে
সে আকাশে ছন্দবিহীন
রক্তিমতায়,...
রেখোনা আমি বন্দী করে
তোমার ছন্দে তালে লয়ে
তুই বলেছিলি আমায় -
সেদিন থেকে ছেড়ে দিলাম
যা উড়ে যা
নেই কোনো বাধা
কোনো আগল নেই
তবু দেখি তুই আমার পথে ই চলিস
ভাবের কথা ই বলিস
ফিরে আসিস হৃদয় মাঝে
মাতাল মাধুরিমায়

জন্মান্তর

জন্মান্তর মানিনা তবু মনে হয়
বহু জন্ম আগে এইখানে
বাড়ি নয় ছিল ধু ধু লাল মাটি
সে মাটির কোলে মাথা রেখে
আকাশের নীলে
মেঘের শুভ্রতায়
বাতাসের বয়ে আনা সমুদ্রের ঘ্রাণে
খুঁজেছি তোমায় ...
তুমি ধরা দিয়েছিলে
স্বপ্নে আমার
সে স্বপ্ন ভেঙ্গে ছড়িয়ে ছিলো যে পথে
সে পথ বেয়ে বারে বার এসেছি ফিরে
ভাঙ্গা মন্দিরে
ইঁটের পাঁজরে
পাইনি খুঁজে
তবু চোখ বুঁজে
খুঁজেছি
তোমায়
যদি আসো ফিরে আরো একবার
স্বপ্নে আমার

Saturday, July 19, 2014

বাতাস চলেছে বয়ে

আমি আমার বাইরে গিয়ে খুঁজি আমায়,
মনে হয় এ তো নয় এ তো নয়-
কোথায় হারিয়ে গেলি মন আমার !
কোন সবুজের বনে কোন সে
নদীর বাঁকে , কোন সে বকুল তলায় !
আজো ডাকে ইশারায় -
যায়না যাবেনা ফেরা জানি -
তবু শুনি আকাশে বাতাসে কানাকানি -
একবার আয় ফিরে আয় 
ফেলে আসা সকাল বেলায় ,
সে ই মধু মাসে ফুল হাসে ,
মনে দেয়া নেয়া খেলা গোধুলি বেলায়, 
জানি ফেরা যাবেনা যে 
মন করে হায় হায় -
বাতাস চলেছে বয়ে অনন্ত যাত্রায় !

Sunday, June 1, 2014

আড্ডায় আসরে

অনেকদিন যায়নি কোনো-
সভা সমিতি গল্পের অথবা,
গানের আসরে,
হটাত তাই নিজেকে -
অবাঞ্চিত অনাহুত মনে হলো;
আসরে গল্প মানে আত্ম প্রচার,
ভালো লাগেনা আর
  এ বয়সে ;
কিছু সাজ কিছু সারি কিছুটা বা
সত্যি বিনোদন ,
মন ভেসে চলে যায় বহুদূর
গহন কানন ;
সেখানে পাখির গানে ফুল ফোটা খেলা ,
সেখানে আত্ম মগ্ন  সে ই ছেলে বেলা ,
ফিরে ফিরে আসে ,
ঘাসে ঘাসে ছুটো ছুটি-
একা বা বন্ধু দুটি ,
কাটিয়েছি কতো  না সময় ;
আজো মনে হয় ,
একটা দুটো প্রজাপতি,
চারটে ছটা ফুল ,
একটু খানি ঘাসে ঢাকা ,
জমি অপ্রতুল ,
কেন আর আসে না যে ফিরে ,
আড্ডায় আসরে !

Sunday, May 11, 2014

দুঃখ-বরণ

কে যেন কাঁদে -কেঁদে যায়
কোন খানে কার জন্য
তাও তো জনিনা
তবু কেন তার হাহাকার
প্রতিধ্বনি তোলে -
মন আমার করে হায় হায় !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ঘুম ভেঙ্গে যায় অদ্ভূত ভয়
হাতুড়ি পড়ছে বুকে,
কাকে হারিয়েছি দাঁড়িয়ে রয়েছি ,
বুক খালি করা দুখে ;


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

আমি  যতো দুঃখ পাই
সব ই তোমার জন্য ;
নিজে কে যদি ভালো না বাসি
বাঁচব কিসের জন্য!
আমার ভিতর যে আছে সে
ঠাট্টা করে শুধু,
জীবন নিম ফল যদি বা
তবু ও সে খায় মধু -
দুঃখটা কে হৃদয়ে  ভরে
গান্ভাসী হয় মন,
তুমি আমি কে যে কোথায়
জীবন পরম ধন !
জীবন পথে ছড়িয়ে থাকে
যে পথ বেয়ে চল
চিনতে যদি না পার তো
জীবন বৃথা গেল ,
ভয়টা কে তাই ধাক্কা দিয়ে
রাত কে নাও চিনে
সুখটা থাকুক রাতের জন্য
দুঃখ-বরণ দিনে ।