Friday, December 25, 2009

আজকের ডাক্ষার


তোমার হাটে মৃত্যু, তোমার হাতে জীবন ।
সার দিয়ে শুয়ে আছে কংকাল শরীর ,
কোন দিকে টেনে নিয়ে যাবে তাকে !
মৃত্যুর হাটে !
নাকি মঙ্গলময় হাতে তার ফেরাবে জীবন !
মানুষের হাড়-মাস-চামড়া নিয়ে কারবার তোমার
দু-চোখ জ্বলে শকুনের মত ।
কত, কত, কত টাকা এনে দেবে
এক একটা শরীর যেন রত্নভান্ডার ।
খুঁড়ে খুঁড়ে, কেটে ছিঁড়ে
রক্তাক্ত দু-হাত,
তবু শ্রান্তি নেই, নেই ক্লান্তি ।
আরো, আরো, আরো চাই ,
রক্তশোষা বাদুরের ধারালো দাঁত তোমার ।
হায় ! একদিন তুমি ছিলে মানুষের ভগবান -
তুমি আজকের ডাক্তার ।।

Tuesday, December 22, 2009

সুরে সুরে

বিশ্বাস তো নিজেকে করাই মুশকিল,
পরের কথা তো দূরে,
আজকের ভালবাসা
থাকেনা জীবন জুরে ।।

অনেক প্রেমের কথা- ইনিয়ে বিনিয়ে বলা,
দেহের আগুনে পুড়ে
একসাথে পথ চলা,
একদিন যায় থেমে ।

আবেগের রাশ টেনে -দুজনে দুদিকে চলা ;
হঠাত-ই বুকের মাঝে,
নতুন ছোট্টো ব্যাথা
কোথা থেকে আসে নেমে ।

পিছনে তাকিয়ে দেখি কত নদী গেছে বয়ে ,
সাগরের পথ ধরে ।
ছোটো ছোটো যত ঢেউ,
খুঁজেছি হন্যে হয়ে ।

আগে পিছে নেই সেতো- আছে যে অন্তঃপুরে,
সেখানে দরিয়া-দিলে
তোমার বাঁশিটি বাজে
চির চেনা সেই সুরে ।

যে সুরে জীবন জাগে, যে সুরে মরন নামে,
আঁধারে-আলোতে ,
জোয়ারে-ভাঁটায়
বাজে সে হৃদয় জুরে ।।

Wednesday, December 2, 2009

মা


তুমি নগ্ন অসহায়, ফুটপাথে বসতি বানাও,

বিগবাজার, সাউথ সিটি মল,

ফুটপাথে এক হাঁটু জল।

কিছু টাকা পেয়েছ হয়তো তুমি

আমার করুণায় ।

আমি স্বর্গের সিঁড়ি তৈরী করি

ছোটো ছোট দানে ।

জর্জেট সারী, জরি-বুটি, রুবির রক্ত ঝরে কানে ।

অনেক পেয়েছি আমি,

বাড়ি, গারি, সোনা,

তবু আমি স্বর্গের সিঁড়ি খুঁজে ফিরি।

স্বর্গের সিঁড়ি বুঝি এই কটা,

তাকে হাতে যায় গোনা !

তোমার শুকনো বুকে মুখ গুঁজে কেঁদে মরে মেয়ে,

আমার সিক্ত বুকে টন টনে ব্যাথা-

কি করে বোঝাই আমি,

ফেলে গেছি একরাতে তোমার পায়ের কাছে

আমার সদ্যোজাত মেয়ে ।

Saturday, November 21, 2009

আমার লাল খাতা


লাল বাঁধান খাতায় অনেক কথা লিখেছিলাম
অনেক বছর ধরে ।
সে কথা কারুকে শোনান হয়নি, সে সব
কখোনো বলিনি জোরে ।
পিছন ফিরে দেখা ঠিক নয়,
তবু যখন খাতা খুলে পড়ি ,
অনেকটা সেরকমই মনে হয় ।
জীবনে কতো মোড় ঘুরে গেছে
কত পথ গেছে হারিয়ে ,
কতো পাহাড়, কতো মরুভুমি, অরন্য বা সমুদ্র পেড়িয়ে-
কতো বন্ধু চলে গেছে,
কতো হাত আমি নিজেই নিয়েছি ছারিয়ে ।
শুধু ছারেনি আমায় আমার স্বপ্ন,
ছারেনি আমার ভাষা ।
সমতলে জমি পেয়ে যাব একদিন,
এমনি প্রবল আশা এখনও যায়নি ছেরে।
এখনো এত বছর পরে ।


আমার কথা কেন শুধু কথা নয়-
কেন গাঁথামালা মনে হয়;
সে নিয়ে ভাবিনা আর,
মালাতো বাজারে বিকাতে নেবনা,
এ তো শুধু আমারি গলার হার ।
আমি ভালবাসি স্বপ্ন,
আমি ভালবাসি গান,
আমার কথারা স্বপ্নীল তাই
সুরের ঐকতান ।।

Wednesday, October 21, 2009

তোমাকে চাই


তোমায় চাই ,আমি তোমাকে চাই
ব্যাকুল-আকুল প্রাণে -বন্ধু তোমার টানে
বন্ধ করে মুঠি -হতাশ হয়ে ছুটি .
কোথায় তোমায় পাবো-
কোন দিকে যে যাবো
দাও বলে দাও তাই .
বন্ধু তোমায় চাই .

হৃদয় আমার জানে, আমায় তোমার বলে মানে -
তবু তোমার দ্যাখা নাই
ক্যানো তোমার দ্যাখা নাই .

সকাল গেলো চলে, দিন পরেছে ঢলে,
নিকষ কালো রাত ,
শ্রান্ত শরীর-মনে ,একলা ঘরের কোনে,
আলগা হলো হাত,
সে হাত নিয়ে হাতে, সকাল-দুপুর-রাতে ,
চলছ সাথে সাথে ,
বুঝিয়ে তো দাও রোজ-ই .
তবু-ও সকাল হলে -সে সব কথা ভুলে,
আবার তোমায় খুঁজি . --


বন্ধ করে মুঠি -আবার আমি ছুটি
তোমায় পাওয়া চাই
কেন তোমার দ্যাখা নাই

Monday, October 19, 2009

তোমার কথা , আমার কবিতা


কিছু সময়, কিছু পথ , কিছু কিছু কথা
দিয়েছ আমায়
কি জানি কেন পথের ওপার থেকে এলে এপারে,
তুমি একা নও –এরকম কিছু কিছু খেয়ালী মানুষ

আলো জ্বেলে চায় মুখে, খুঁজে খুঁজে ফেরে,
হয়তবা ফেলে আসা দিন, পুরানো প্রেমিক
অথবা নিছক কৌতুহলে,

আমি ভালোবাসি ছন্দমিলে ভরা মেয়েলি ট্র্যাশ
হ্যাঁচকা টানে গর্তে টানেনা প্রেম,
আমাকে সে দিয়া জ্বেলে ডাকে।
মেঘের ওপার থেকে বৃষ্টি ফোঁটা ফোঁটা,

ঝরে পরে আঁচলে আমার,
আমি অঞ্জলি ভরে ধরি তার সে কথা কে,

গানের সুতোয় গেঁথে সুগন্ধ তার দিতে চাই ঢেলে,
কি প্রবল ঘৃণা নিয়ে তুমি যাও তোমার ওপারে,

আমার ভিতর প্রেম প্রদীপ জ্বালায়,
সে আলোয়, সুগন্ধে আমি সাজাই কথা কে ।।.

Thursday, September 17, 2009

আমার বাগানে

আমার বাগানে
ছিলো ফুল হাসি রাশি রাশি ,
সকাল কখন গেছে চলে
সূর্য এসেছে ঢোলে,
তবুও আকাশ জুরে মেঘের কানা কানি,
ভালোবাসি বড় ভালোবাসি --
ভালোবাসি তারাদের হাতছানি
ভালোবাসি
বৃষ্টির জল , ভালোবাসি
রাত্রির গভীরতা , ভালোবাসি হারাতে যে তল
ফুল চোর আসেনি সে বাগানে আমার
বেঁধেছি যে বেড়া কাঁটা তারে ,
মন জানে সকালের ফুল
ঝরে গেলো কেন অনাদরে.

তাই আজ ছিড়ে বেড়াজাল কাকে যেনো ডাকে বারে বার
আমার হৃদয় .
সেকি তুমি সন্ধা তারা সাথীহারা আছ চেয়ে দুরে
নাকি গুরু গুরু মেঘ দুরু দুরু ভয়ে জাগাও আমায় .

যে হও সে হও তুমি আছ সব জুরে ,সুরে সুরে -
জানাই তোমায়
বরফের শীতল আলিঙ্গন , তপ্ত মরু রাশি ,
যা কিছু পেয়েছি আমি ভালোবাসি বড় ভালোবাসি ..