Sunday, March 8, 2015

মাটিতে ছিলনা পা

আমি উড়তে চেয়েছি চিরকাল 
মাটিতে ছিলনা পা আমার 
হয়তো পারিনি যেতে যত দূর 
যাওবা যেতো , পাইনি অনেক কিছু 
মাটিতে রাখলে পা যত কিছু 
পাওবা যেতো , যা সকলে চায় !
তবু দিনশেষে এসে , খুশি খুশি 
দেখেছি আকাশে মেঘের দল 
আমারি মনের ধাঁচে গড়া 
আজ ও আমি হাঁটিনা পথে 
চড়িনা কল্প রথে , মন বলে 
পেয়েছি যা তাই বা কে পায় !

বড় ব্যথা পাই

হৃদয় কে বেঁধে রাখি 
ডাকিনা তোমায় মনে মনে
তবু কেনো ভুলতে পারিনা 
যে কথা লিখেছ গানে গানে !
সুরে সুরে ভেসে আসে বাতাসের সাথে
ভুলে যাওয়া গন্ধ তোমার 
ভেজা চুল শ্রাবনের রাতে ,
যে রাতে ছিলে তুমি প্রেয়সী আমার 
হাত রেখেছিলে এই হাতে !

হাত ছেড়ে পথ ছেড়ে 
চলে গেছো দুরে 
আগুনের তাপে পুরে ছাই 
তোমার গানের কলি তবু কেন 
ভুলি না যে 
ফিরে ফিরে ঘিরে ধরে 
বড় ব্যথা পাই 

আজ মন চায়

কবি তোমার কথা ছুঁয়ে যায় মন 
মন বলে শুনেছি এ সব কিছু 
অন্য দেশে অন্য কালে
দুজনাতে ছিলাম যখন 
এক সুরে বাঁধা তারে বীনার মতন ,

তুমি খুঁজে ছিলে যাকে প্রিয়া বলে ডেকে
আসেনি তোমার বুকে , ব্যথা পেলে তাই 
সে যে ছিল কালের ও পারে
আজ আমার মাঝারে ;
বল ,কেমন করে যেতাম কাল ফুঁড়ে 
অতীতে তোমার বুকে ,
মাথা রাখি - তবু আজ মন 
চায় তাই !

অভিমান

কালের আগমনে চোখ পেতে রাখি 
এসেছে কি 
বাতাসের নির্ঝরে শুনি পদশব্দ 
সে কি এলো !
জানি চলে গেছে বিগত সে
তবু কেন ফিরে ফিরে আসে 
ছায়া ঘন চোখের মায়ায় 
বুক ভাঙ্গা যন্ত্রণা ,
আশাহীন নীরবতা ,
তছ নছ করে ডাকে 
এই তো সে আমার ছায়ার সাথে 
পায়ে পায়ে হেঁটে চলে 
অন্ধকারে মিশে 
দেখিনা শুনিনা তাকে 
স্পর্শ না করি 
তবু সে আমারি স্বপ্ন
আমার বেদনা 
আমার সকল দিয়ে গড়া 
কল্পনা 
অতীতের অভিমান 
আজও তাকে নিয়ে চলি বোয়ে ,
বর্তমান
অভিমান
ছাড়াতে না পারি যদি 
যাবে সাথে সাথে 
আগামী আলোতে 
অন্ধকার হোয়ে 

মৃত্যু না চাই

বোলনা এমন কথা কবি
তুমি যা কিছুই পারো 
আমরা পারিনা তা 
মৃত্যুর নীরবতা 
জীবনের শেষ কথা 
কি করেই বা ভালোবাসি 
যা নিশ্চিত তাকে ফেরাতে চায় 
প্রাণ , এ তো পরিহাস জনমের 
জীবনের দাম মৃত্যুর ঘরে হবে জমা 
আমরা তা জানি - তবু
যত টুকু শ্বাস বর্তমান ,
মৃত্যু কে ফেরাবেই প্রাণ -
মৃত্যুর শীতলতা ছুঁয়ে যায়
প্রাণ করে হায় হায় 
ভালোবাসি জীবন কে যত কষ্ট পাই 
মৃত্যু না চাই 
কবি তুমি পারো - আরো আরো আরো 
মরণে মাঝে ভালবাসা 
সে গভীরতা 
আমাদের নেই কারো

আমি তোর কাছে ঋণী

জীবনের আনন্দ ভিতরেই থাকে 
তাকে বৃথা হন্য হয়ে খুঁজি 
তারপর দুক্ষ ছেয়ে যায় 
অধরা খুশির আশায় 
কাঁদে প্রাণ মন, তখন
গভীর দুঃখ ভারী হতে থাকে 
অন্ধকার চারি ধার 
আনন্দের এল খুঁজে ফেরে 
শরীর মন এক সাথে বেদনার 
পাঁকে ডুবে যায় - সে কালো 
তরলে মন তরণী ভাসায় ,
চুপি চুপি টুপ টাপ 
ঝরে পরে জল - অনন্ত অতল 
এক আনন্দ সাগরে ,
কবি বাস করে 
বেদনার রঙ দিয়ে ছবি এঁকে যায়
অচেনা ভাষায় 

আমি দেখি আমি শুনি 
সে গভীর আনন্দ সাগরে দিয়ে ডুব
কবি, আমি তোর কাছে ঋণী 

মানুষ ঘুমিয়ে ছিল




মানুষ ঘুমিয়েছিল , তুমি ছিলে 
জাগরণে সময়ের আগে ,
শীতের হিমেল হাওয়া বরফের মত 
ঢেকেছিল কথা ছিল যতো ,
সে কথা মিশরের মমি 
জানি তুমি আমি 
মানুষ জানেনা 

তোমার আকাঙ্খার কবর ফুঁড়ে 
বেড়ে ওঠা মাধবিলোতাটি 
আজ ফুলে ভরা - সে তোমারি জয় 
তুমি জানলেনা , 
সময়ের আগে এলে এমনই যে হয়