Sunday, March 8, 2015

মেয়েটা

মেয়েটা রোজ কলের ধারে জল আনতে যায় 
বস্তিতে ঐ একটি মাত্র কল ,
জল নিয়ে রোজ ঝগড়া চলে
রোজ হয় কোন্দল ,
মেয়েটার রোজ বাড়ছে বয়স 
ফুটন্ত যৌবন , পাড়ার ছেলে
দল বেঁধে সব দেখছে সারাক্ষণ ,
কেমন মেয়ের কোমর সরু 
কেমন দেহের ভাঁজ ,
ইসরায়ে কাছে ডাকে 
রঘু , বিনয় , বান্টি কখনো জয় রাজ 
জল আনতে রোজ ই মেয়ে 
আড় চোখেতে চায় 
আজ বাগানে রঘুর সাথে 
কালকে সিনেমায় 

সবার সাথে ই ঘোরে মেয়ে 
তার যৌবন 
এমনি ভাবেই রাস্তায় কেটে যায় 


কোথাও একটা বাজবে সানাই
আশায় ছিল মন ,
বস্তির এক ধিঙ্গী মেয়ের 
বিয়ের ইচ্ছেটাই 
মাথায় ঘোরে সারাক্ষণ 

দোলের সকাল বস্তি জুড়ে 
হই হট্টগোল - রং মেখে সব 
সঙ সেজেছে - আয় রে খেলি দোল 

মেয়েটা কোই সবাই খোঁজে 
সে ই তো মধ্য মনি 
মেয়ে কোথায় , রঘু বলে
ডেকে আন এক্ষুনি 

মেয়ে এখন শুয়ে আছে 
শরীর ভালো নয় 
তার পেটাতে বাচ্চা নাকি 
সবার মনে ভয় ! 

রঘু বলে আমার নয় - বান্টি বিনয় জয় 
একই কথা বলছে তারা - এ বাচ্চা আমার নয়. 

মুচকি হেসে বললে মেয়ে 
তোরা বড়ই বোকা 
সঙ্গে নিয়ে ঘুরি বলে 
করতে দেবো খোকা 
এ কাজটা কাজের বাড়ির ছেলের 
টাকা দেবে নয়তো যাবে জেলে 
আমি গতর ভেঙ্গে খাই 
তোদের কাছে টাকা তো আর নাই 
তাইতো আজ কাজের বাড়ির ছেলে 
টাকা দেবে নয়তো যাবে জেলে. 

জাগিয়ে দিলে.

জাগিয়ে দিলে. 

আজ শীতের শেষে ফাগুন মাসে 
নেশার মতন হওযায় ভাসে
কার বারতা - কাব্য কথা 
আমার জীবন মরণ সকল জুড়ে 
যে থাকে আজ সে এসেছে ,
আয় রে তোরা কে জাবি আয় 
আমার সাথে কদম তলায় 
ঝুমকো লতা দুলিয়ে গলায় 
আমায় কে ডেকেছে 
মধুর স্বরে
তার বলিষ্ঠ হাত জড়িয়ে ধরে 
আলিঙ্গনে শরীর জুড়ে ফুল ফুটেছে
সেই যে তুমি লুকিয়েছিলে 
আমার মনের মনিকোঠায় 
আজ দখিন হওয়ার দোলায় যেন 
বাহির হলে -
আজ তোমার রঙে রাঙিয়ে 
এ মন জাগিয়ে দিলে 

তুমি আসবে চিরদিন

তুমি আসবে চিরদিন 
মরণের ওপাড় থেকে 
অন্তহীন অনুপ্রেরনায় 

তুমি আস ফিরে বারে বারে. 
নিস্বরে কথা বলে যাও 
তুমি আসনি শরীরে 
তবু দেখিছি তোমায়
পূর্নিমার রাতে 
নতুন প্রভাতে 
আর গরীবের ভাতে 
তুমি বলনি যে কথা. 
রেখেছিলে মনে. 
সে কথাও ছুঁয়েছে তার
হৃদয় বীনার 
গোপনে গোপনে 

তোমার বুক চিরে যত অশ্রু 
নীল অক্ষরের স্রোতে করেছে পিছ্বল 
আমার চলার পথ 
কল্পনায় দেখেছি তোমায় 
কবি তুমি আসবে 
ফিরে 
আসবে কালের গভীরে 
আসবে বারে বার
দেহ নাই বা এলো

লেখনী তোমার কোনোদিন 
হবেনা কবর. 

Wednesday, October 15, 2014

মন সন্নাসী হোক

মন খারাপ হয় যখন
নীল্ আকাশে সাদা পাখি ওড়ে ,
মন যেতে চায় দূরে বহু দূরে
পিছনের পানে চেয়ে ,
ফেলে আসা ভালো লাগা
নতুন ফুলের ঘ্রাণ , পুজোর নতুন গান
জীবনের কত আশা
অপূর্ণ ভালবাসা ...
যাবেনা যাওয়া জানি -
সামনের পথ খানি

শুদু একলা হবার দিন
বেঁচে আছি যত দিন
সহসাই মনে বাজে
আগাম বিরহ শোক
জীবন কেন যে দুক্ষের শুধু -
চাই আজ থেকে
মন সন্নাসী হোক .

বিষাদ পাখি

কেনরে বিষাদ পাখি মেঘ হয়ে ঢাকিস আকাশ, তোর নরম গরম বুকে
হাত রেখে
কত না বোঝাই
তবু ঝরে যন্ত্রণা ,মেঘের আড়াল
থেকে উঁকি মেরে যায় ,
সন্ধা বেলায় ,গোলাপী আকাশে
কেন বিদায়ী ভাষণ
শোনালি আমায় ,...
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় মন
আমার বাগানে আছে যত ফুল
তারা নয় ছিন্ন মূল ,
আজো হাসে তারা আজো গান গায়
সোনালী সবুজ ঘাসে পা রেখে
রুপালি ঝর্ণার ধার ঘেঁষে
নতুন আলোয় ভেসে
চোখের তারায় ,
আয় চলে আয় .

বন্ধন হীন ভালবাসা

কেনো তোমায় সেদিন ছেড়ে এলাম চলে
জানতে চাওনি ! আমি ও বলিনি কিছু
বুকের ভিতর টুকরো টুকরো
ভাঙ্গা স্বপ্নের রাশি
ভালোবাসি ভালোবাসি ;

তখন ফাগুন আকাশে বাতাসে
আগুন ঝরানো ফুলে ফলে ঘাসে...
চুপি চুপি বলে গেছি,
আমার গোপন প্রেমের ছবিটা
লুকিয়ে রেখেছি মনে,
প্রকৃতির অঙ্গনে ,
আজ সে ই ছবি ফিরে পাব বলে
তোর কাছে ফিরে এসেছি ;
বন্ধন হীন ভালবাসা
কত মধুর জানোনা তাই ,
বলিনি তোমায় কেন বারে বারে
আমি ফিরে চলে যাই 

কেন মনে হয়

কেন মনে হয় যে কথা লেখনি তুমি
ভেবেছিলে শুধু
সে কথা ভেসে আসে আমার আকাশে
বহু কাল বহু দেশ ভেদ করে
তাকে চিনি মনে হয় ,
তোমার সে না বলা কথা
কোন সে অজানা সুত্র ধরে
পেয়ে আমার ঠিকানা ...
মন আমার ছুঁয়ে ছুঁয়ে যায়,
কেন মনে হয় সেদিন সে রাতে
যে স্বর্গীয় সুখ ব্যথা হয়ে বেজেছিল
তোমার হ্র্রিদয়ে ,
সে ই সুর বাজে আজ এই প্রাণে
তোমার আশির্বাদ হয়ে ,
অকারণ সুখে সুরের মুর্ছনায়
কেন মকেন মনে হয় যে কথা লেখনি তুমি
ভেবেছিলে শুধু
সে কথা ভেসে আসে আমার আকাশে
বহু কাল বহু দেশ ভেদ করে
তাকে চিনি মনে হয় ,
তোমার সে না বলা কথা
কোন সে অজানা সুত্র ধরে
পেয়ে আমার ঠিকানা ...
মন আমার ছুঁয়ে ছুঁয়ে যায়,
কেন মনে হয় সেদিন সে রাতে
যে স্বর্গীয় সুখ ব্যথা হয়ে বেজেছিল
তোমার হ্র্রিদয়ে ,
সে ই সুর বাজে আজ এই প্রাণে
তোমার আশির্বাদ হয়ে ,
অকারণ সুখে সুরের মুর্ছনায়
কেন মনে হয় ,
নে হয় ,